চন্দ্রকোনারোড অডিটোরিয়াম হলে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস পালন করবে কলকাতার ধর্মতলায় গান্ধী মুক্তির পাদদেশে, তারই আগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের অডিটোরিয়াম হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে, এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি
তৃণাঙ্কুর ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি অভি অভিরূপ চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, এছাড়া উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, যুব সভাপতি সন্দীপ সিংহ সহ অন্যান্য ব্লক ও জেলা স্থানীয় নেতাকর্মীরা। মূলত সেই প্রতিষ্ঠাতা দিবস সকলের লক্ষ্যে এই দিন প্রস্তুতি সভার আয়োজন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *