তৃণমূল নেতারা সব জড়িত আছে,SSC নিয়োগ দুর্নীতি নিয়ে খড়গপুর থেকে মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল নেতারা সব জড়িত আছে,SSC নিয়োগ দুর্নীতি নিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত হরিয়াতাড়ার গ্রাম পঞ্চায়েতের মৌলিসোল এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পের জঙ্গল রক্ষণাবেক্ষনের কর্মীদের দের সঙ্গে সরাসরি কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার ও তৃণমূল পার্টির নেতাদের কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন দিলীপ ঘোষ, তিনি বললেন পার্থ বাবু তো একাই টাকাটা নেন নি তিনি শুধু বাড়িতে বসে নিয়েছিলেন, গ্রামো গঞ্জে কলেজে বিভিন্ন নিয়োগ নিয়ে সকলেই জড়িত রয়েছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে বসার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন গত চার থেকে পাঁচ বছর কেন উনি বসেননি, আসল কথা কেউ মুখ খুলছেন না মুখ খুললে সবাই ফেঁসে যাবেন, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে একাধিক মন্তব্য করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *