ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত ভাঙলো বাড়ি অল্পের জন্য প্রাণে বেঁচে গেল এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- মঙ্গলবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে ।ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মোহনপুর এলাকায় কাশু মান্ডির বাড়িতে মঙ্গলবার ভোরে একদল হাতি ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হাতির দল বাড়িটি সম্পূর্ণ ভেঙে দিলেও কাসু মান্ডি সহ তার পরিবারের সকলেই হাতির হামলার হাত থেকে কোনক্রমে বেঁচে যায় । যার ফলে মোহনপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। অপরদিকে মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের চিচুড়গেড়িয়া এলাকায় একদল হাতির সামনে পড়ে যায় বাইক আরোহী এক যুবক। বাইক রাস্তার উপর ফেলে দিয়ে জঙ্গলে গিয়ে কোনক্রমে প্রাণে বেঁচে যায় ওই যুবক। তবে তিনি গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের বালি ভাষা, মানিকপাড়া ,কলাবনি, বৃন্দাবনপুর, লোধাশুলি সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। সাঁকরাইল ব্লকের হাড়িভাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকায় হাতির দল ঢুকে পড়েছে। জামবনি ব্লক জুড়েও হাতির দল তান্ডব শুরু করেছে। যেভাবে হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে তাতে যথেষ্ট আতঙ্ক দেখা দিয়েছে। সেই সঙ্গে মাঠে গিয়ে আমন ধানের বীজতলা নষ্ট করে দিচ্ছে হাতির দল। এছাড়াও সবজি চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। যার ফলে যথেষ্ট চিন্তায় রয়েছেন ঝাড়গ্রাম জেলার চাষীরা। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর হাতির দল দাঁড়িয়ে থাকায় গ্রামীন এলাকার বাসিন্দারা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। সেই সঙ্গে চাষের কাজ করার জন্য মাঠে যেতে পারছে না এলাকার বাসিন্দারা। বন দপ্তরকে বিষয়টি গ্রামবাসীরা জানিয়েছেন ।বনদফতর এর পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যে ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মদ বাড়িতে রাখতে যেমন নিষেধ করা হয়েছে তেমনি মদ খেয়ে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে হাতির দলের গতিবিদের উপর বনদফতর এর কর্মীরা নজরদারি শুরু করেছে ।এছাড়াও হুলা পার্টির সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে লোকালয় থেকে হাতিরদলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা জুড়ে মঙ্গলবার হাতির দল একাধিক বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা ঘটিয়েছে । হাতির তাণ্ডবে দিশেহারা ঝাড়গ্রাম জেলার জনজীবন ।তাই হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *