বিনপুরের সাতবাঁকি এলাকায় কংসাবতী ক্যানেলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক, ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার বিনপুর এলাকার কয়েকজন যুবক বিনপুর দুই ব্লকের মালাবতীর জঙ্গল এর কাছে সাতবাঁকি এলাকায় কংসাবতী ক্যানেলের জলে স্নান করতে যায়। কংসাবতীর ক্যানেলের জলে স্নান করার সময় বিনপুরের বাসিন্দা প্রায় 24 বছর বয়সী অমিত ঘোষ নামে এক যুবক কংসাবতী ক্যানেলের জলের স্রোতে তলিয়ে যায়। তার সাথে স্নান করতে যাওয়া অন্যান্য যুবকেরা চিৎকার করলে স্থানীয় বাসিন্দারাও ছুটে গিয়ে অমিত ঘোষ কে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা তাকে উদ্ধার করতে পারেনি। খবর দেওয়া হয় বিনপুর থানার পুলিশ ও বিনপুর দুই ব্লক প্রশাসনকে। খবর পেয়ে যায় পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মীরা ঘটনাসস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে কংসাবতী ক্যানেলের জলে তলিয়ে যাওয়া ওই যুবকের সন্ধান শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতারে কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কংসাবতী ক্যানেলের জলে তল্লাশি অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করা যায়নি। বুধবার সকাল থেকেই ফের উদ্ধারের কাজ শুরু করা হবে বলে বিনপুর দুই ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে । ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কংসাবতী ক্যানেলের জলের স্রোতে তলিয়ে যাওয়া যুবক অমিত ঘোষের পরিবারে ও এলাকার শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *