প্রাইমারি স্কুলের শিক্ষককে পুলিশের হাতে তুলে দিল অভিভাবকরা, ছাত্রীদের ক্লাসে আটকে রেখে তাদের সাথে অশালীন আচরণের অভিযোগ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ার গোয়ারিপাড়া প্রাইমারি বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত শিক্ষক পঙ্কজ বিশ্বাস। ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় গতকাল সন্ধ্যায়।
অভিযোগ ওই শিক্ষক টিফিন টাইমে ছাত্রদেরকে ঘর থেকে বের করে দিত। ছাত্রীদেরকে ক্লাস রুমে বসিয়ে রেখে তাদের সাথে অশালীন আচরণ করতো।
বিষয়টি জানাজানি হতে অভিভাবক এবং গ্রামবাসীরা গতকাল বিকেলে ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়। তারপরে শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন।
আজ কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
আজ স্কুলে নদিয়া জেলা প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান আসেন পাশাপাশি পুলিশ ও অভিভাবকদের সাথে কথা বলেন। উপযুক্ত শাস্তির দাবী তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *