তৃণমূল নেতার বাড়ি বিস্ফোরনের ঘটনায় চাঞ্চল্য কাঁথিতে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল নেতার বাড়ি বিস্ফোরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকায়, জানা গিয়েছে কাঁথি থানার দেশপ্রাণ ব্লকের মোক্তব এলাকায়। এক তৃণমূল নেতার বাড়িতে মজুত বে আইনি বাজি থাকার ফলে তার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে,খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনা স্থলে গিয়েছে। এই ঘটনাটিতে দুই জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে তার মালিকের নাম শেখ সুবল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এছাড়া আর কিছুই নয়। বাজি না বোমা না গ্যাস সিলিন্ডার তা পুলিশ সঠিকভাবে তদন্তের পর জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *