রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে রানাঘাটে পালিত হলো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে রানাঘাটে পালিত হলো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস।এদিন রানাঘাট রবীন্দ্রসার্ধ শতবর্ষ মঞ্চে আয়োজিত হয় ৮১ তম মহাপ্রয়াণ দিবসের অনুষ্ঠান।শুরুতেই গুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।গুরুদেবের মহাপ্রয়াণ দিবসের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক হারিস রশিদ ও রানাঘাট মহকুমার তথ্য অধিকারীক অঞ্জন মজুমদার।অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্র সংগীত রবীন্দ্র নৃত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *