বাড়ির  গবাদি পশুর খাবার সংগ্রহ করার জন্য গাছে উঠে পাতা পারতে গিয়েই ঘটলো দুর্ঘটনা ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাড়ির  গবাদি পশুর খাবার সংগ্রহ করার জন্য গাছে উঠে পাতা পারতে গিয়েই ঘটলো দুর্ঘটনা । উঁচু গাছ থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের সুকনগর এলাকায় । এই ঘটনার পর ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান।  কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চিরঞ্জিত ঘোষ (২০)। প্রতিদিনের মতো এদিন সকালে বাড়ির পোষা গরুর খাবারের জন্য পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন ওই যুবক। গ্রামের একটি উঁচু গাছে ওঠে ডাল-পাতা কাটছিল । সে সময় ওই যুবক  বেসামাল হয়ে তিন তলার সমান উঁচু ওই গাছ থেকে নিচে পড়ে মাথায় আঘাত পাই। এরপর তাকে রক্তাক্ত অবস্থায়  মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসলে মৃত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা । এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *