নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দু’দিনব্যাপী মূকাভিনয় উৎসব ও মিলন মেলা নদীয়ার শান্তিপুরের পাবলিক লাইব্রেরী মাঠে। শনিবার বিকালে উদ্বোধনের দিন গতকাল উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আজ দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শান্তিপুরের পূর্ণিমা মিলনী সংস্থার ৪৬তম বর্ষে দু’দিনব্যাপী চতুর্থ বর্ষ মূকাভিনয় উৎসব ও মিলন মেলার
আয়োজনে রয়েছে একাধিক স্টল। শান্তিপুর পূর্ণিমা মিলনী সংস্থার সম্পাদক রুপায়ন চৌধুরী জানিয়েছেন,’ বিভিন্ন জেলা ও কলকাতা থেকে মূকাভিনয় সংস্থার লোকজন আমাদের এই উৎসবে যোগ দিচ্ছেন। প্রতিবছরই আমরা ভিন্ন স্বাদের মনোরঞ্জন করতে সমর্থ হই দর্শকদের এবছরে শিস-ধ্বনি, মুখাভিনয় ঘোড়া নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মূকাভিনয় করেন বর্ধমান নির্বাকের শিল্পী আলমগীর।’ এদিন রুপায়ন চৌধুরীর পরিচালনায় ‘নির্বাক শান্তিপুর’-এর দলগত অভিনয় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদের বিখ্যাত ঘোড়া নৃত্যের মাধ্যমে রবিবার মিলন মেলার পরিসমাপ্তি ঘটে।ওইদিন একক অভিনয় প্রদর্শন করবেন কোচবিহারের মৃত্তিকার শিল্পী দেবলিনা পামি বিশ্বাস।মূকাভিনয় করবেন জলপাইগুড়ির সৃষ্টি মাইম থিয়েটারের শিল্পী সব্যসাচী দত্ত। নির্বাক অভিনয় ও কথায় থাকছেন এম এ/ মুক্তা। দুদিনের এই মিলন মেলায় হাজির হয়েছিলেন শান্তিপুরের একাধিক মানুষ। আজ ব্যস্ততার মধ্যেও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং সমবায় ব্যাংকের সভাপতি পুরস্কার প্রাপ্ত শিবনাথ চৌধুরী এসে পৌঁছান এই মেলায়, মন্ত্রী জানান শান্তিপুর সংস্কৃতির পীঠস্থান এবং আজও ধারাবাহিকতা বজায় রেখে চলেছে দেখে অত্যন্ত খুশি হয়েছি।
শান্তিপুর পূর্ণিমা মিলনীর উদ্যোগে নদীয়ার ৎসব ও মিলন মেলার দ্বিতীয় দিনে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।












Leave a Reply