নিজস্ব সংবাদদাতা, মালদা:- বসন্ত উৎসব পালকরতে মেতে উঠল মহিলা কলেজের ছাত্রীরা, দেব দোলের আগের দিন বৃহস্পতিবার সাড়ম্বরে বসন্ত উৎসব পালন করলো মালদা ওমেন্স কলেজের ছাত্রীরা।
এদিন দুপুরে সংশ্লিষ্ট কলেজ প্রাঙ্গণে ছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হয়।
প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে রঙিন আবির মাখিয়ে একে অপরকে দোল উৎসবের শুভেচ্ছা জানাই ছাত্রীরা।
করোনা মহামারীর পেরিয়ে দুই বছর পর কলেজের পক্ষ থেকে এদিন ছাত্রীদের নিয়ে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়।
এদিন ছাত্রী এবং শিক্ষিকাদের মধ্যে অতি উৎসাহ দেখা যায় বসন্ত উৎসবকে কেন্দ্র করে।
বৃহস্পতিবার সাড়ম্বরে বসন্ত উৎসব পালন করলো মালদা ওমেন্স কলেজের ছাত্রীরা।












Leave a Reply