নদীতে মাছ ধরতে গিয়ে মাছ ব্যবসায়িকের মৃত্যু ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-নদীতে মাছ ধরতে গিয়ে মাছ ব্যবসায়িকের মৃত্যু । ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার সিমলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত শ্রমিকের নাম মদন মহালদার (২৭)। পরিবারের রয়েছেন চারজন সদস্য স্ত্রী সহ দুই সন্তান।সোমবার সকালে এলাকার বাসিন্দারা সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ জলে পরে গিয়ে মাছের জালে জরিয়ে গিয়ে জলে ডুবে যায়।তরিঘরি জলের মধ্যে প্রায় দশ মিনিট ধরে জলে খোঁজাখুঁজি করার পর উদ্ধার করে তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় আড়াই ডাঙ্গা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক দেখে তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনার খবর পেয়ে ঘটনা তদন্ত করতে ছুটে আসে পুকুরিয়া থানার পুলিশ, মৃত্যদেহ টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানাগেছে পুলিস সুত্রে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *