জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভোরের বৃষ্টিতে চৈত্রের ঠান্ডা পরিবেশ ,রাস্তায় জমা জল, তারই মধ্যে বনধ সমর্থকেরা মূলত সি পি এম কর্মীরা একদিকে পুলিসের উপস্থিতিটিতেই আটকে দিয়ে সরকারি পরিবহন কর্মীদের অনুরোধ করেছেন বনধ কে সমর্থন করার জন্য।
অপরদিকে জলপাইগুড়ি শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গেটে ইতিমধ্যে অবস্থান করছে বনধ সমর্থকেরা,
বনধ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার এস এফ আই সম্পাদক প্রভাকর সরকার জানিয়েছেন, মানুষ বনধ কে প্রত্যক্ষ এবং পরোক্ষ দু ভাবেই সমর্থন করছে, তবে আনিস খান থেকে রামপুরহাট রাজ্যের যা অবস্থা তাতে বেশিরভাগ মানুষই এই রাজ্যে প্রকাশ্যে বিরোধিতা করার মতো অবস্থায় নেই।
অপরদিকে বনধ সমর্থকদের অবস্থান করতে দেখা যায় জেলা আদালতের গেটে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে বেশ কিছু স্থানে বিক্ষোভ দেখায় এস এফ আই কর্মীরা।
বেলা বাড়তেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই পথে নামলো বনধ সমর্থকেরা।












Leave a Reply