উপ স্বাস্থ্যকেন্দ্রে উদ্ধার বোমা নিস্ক্রীয় করল বোম্ব স্কোয়াড টিম।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে তল্লাশি। গতকাল সোমবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া গোপন সূত্রে খবর পেয়ে সাহাপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের পেছনে একটি পরিত্যক্ত বাথরূমের চেম্বারে একটি ড্রামে ৩০ টি তাজা বোমা উদ্ধার করেন। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। সদাইপুর থানার পক্ষ থেকে বোম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছিল। তাঁরা আজ মঙ্গলবার সিআইডির বোম্ব স্কোয়াডের টিম ঘটনাস্থলে এসে বোমাগুলিকে নিস্ক্রিয় করে। সেখানে উপস্থিত ছিলেন সি.আই সিউড়ি সদর কিশোর সিনহা চৌধুরি এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *