আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

মনিরুল হক, কোচবিহারঃ গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা প্রেমেরডাঙ্গা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে সন্দেহ ভাজন এক যুবককে দেখে তল্লাশি চালায় পুলিশ। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপর ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম প্রসেনজিৎ রাজভর, তার বয়স ২৬। পিতার নাম নির্মল রাজভর। ইতিমধ্যেই কোচবিহার জেলায় বিভিন্ন মহকুমা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এর খবর উঠে আসছে বারবার।
রামপুরহাটের বোগটুই কাণ্ডের পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে আগামী ১০ দিনের মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মজুদ করে রাখা বোমা বারুদ উদ্ধার করতে হবে। তারপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। যদিও ১০ দিনের সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গেলেও কোচবিহার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মহকুমায় এবং ব্লকে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *