ট্রেনের ধাক্কায় গুরুতর জখম এক মহিলা ।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- ট্রেনের ধাক্কায় গুরুতর জখম এক মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইংরেজবাজার থানার ঝলঝলিয়া নর্থ ক্যাবিন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় এদিন রাতে নর্থ কেবিন এলাকায় ওই মহিলাকে রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় কিছু মানুষজন খবর দেওয়া হয় রেল পুলিশ ও জিআরপি কে। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। পুলিশ ওই ক্ষতবিক্ষত অবস্থায় মহিলাকে রেল লাইনের ধার থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। তবে ওই মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ । তবে তার নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে কোন এক ট্রেনের ধাক্কায় রেললাইন পার হতে গিয়ে জখম হয়েছেন ওই মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *