বাঁকুড়া র শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও এর মানবিক উদ্যোগ।

সুদীপ সেন, বাঁকুড়া:-  ব্লকের একজন জয়েন্ট বিডিও হলেও তাঁর মানবিক মুখ বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের মানুষ দেখে আসছে বিভিন্ন ক্ষেত্রে গত এপ্রিল মাসের লক ডাউন পর্ব থেকে। রেশন না পাওয়া মানুষদের স্পটে গিয়ে রেশন দেওয়া নোর ব্যবস্থা করা, ফোনের মাধ্যমে ডিলারদের সাথে সমস্যার সমাধান করা। সেই সময় তাঁর প্রাত্যহিক কাজ হয়ে দাঁড়িয়েছিল। এইসব কাজ প্রশাসনিক হলেও নিশব্দে তিনি নিজের উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কখনো কলাকুড়ি গ্রামের রোগীর জন্য গাড়ি ভাড়া, দীর্ঘ দিনের খাবার সরবরাহ করা, কখনো না খেতে পাওয়া ভিক্ষে করা মহিলা কে সারা মাসের খাদ্য দ্রব্যের ব্যবস্থা করা। আবার কখনো তাঁর চিকিৎসা ও নগদ অর্থের যোগান দেওয়া। আসলে এই মানবিক কাজ গুলি প্রচারের আড়ালে থেকে নিশব্দে করে গেছেন বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও শ্রী যুক্ত মিলন মালাকার। তিনি জানান মানুষের এই ভাবে সেবা করে তিনি মানসিক তৃপ্তি পান।

কুড়ানী ঘোষ, মুড়লু, শালতোড়া, বাঁকুড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *