নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার । জলপাইগুড়ি শহরের বিল পাড়া এলাকার একটি ডোবা তে শনিবার রাতে মাছ ধরছিলেন এলাকার কিছু মানুষ, হটাৎ ই জালে উঠে আসে এই কচ্ছপটি।
তবে সাধারণ মানুষ যে বিভিন্ন জীব এবং প্রাণী সম্পর্কে কিছুটা হলেও সচেতন হয়েছে তার প্রমান পাওয়া যায় এই কচ্ছপ উদ্ধারের ঘটনার মধ্যে দিয়ে, কারণ এর পূর্বে এমন ভাবে উদ্ধার হওয়া বহু কচ্ছপ লুকিয়ে কেটে খেয়ে ফেলার খবর আসতো।
তবে বিল পাড়ার সচেতন জনগণ কচ্ছপ টিকে দেখতে পেয়েই ওয়াল্ড লিফ জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবি সংস্থাকে খবর দেয়, সোমবার সকালে এই সংস্থার সদস্য দেবার্ঘ রক্ষিত ঘটনাস্থলে গিয়ে কচ্ছপ টিকে পর্যবেক্ষণ করে বলেন, এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ আমরা বন বিভাগের হাতে তুলে দিচ্চি।
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ।












Leave a Reply