জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজগঞ্জের মগরসুবা’তে কারখানায় দুস্কৃতি হামলার ঘটনায় গ্রেফতার আরও একজন অভিযুক্ত। রবিবার রাতে সিপাহিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। সোমবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। কেন তারা এই ঘটনা ঘটালো তা নিয়ে স্পস্ট করে কিছু বলতে চায়নি অভিযুক্ত আনন্দ । তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জী। প্রসঙ্গত, এই নিয়ে ওই ঘটনায় এখনো পর্যন্ত দুইজন গ্রেফতার হল। বাকি চারজনের খোজ চলছে বলে জানিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ।
রাজগঞ্জের মগরসুবা’তে কারখানায় দুস্কৃতি হামলার ঘটনায় গ্রেফতার আরও একজন অভিযুক্ত, জানিয়েছেন জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জী।












Leave a Reply