শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভারত বিখ্যাত সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের স্মরণ সভা অনুষ্ঠিত হলো মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের সভা কক্ষে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভারত বিখ্যাত সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের স্মরণ সভা অনুষ্ঠিত হলো মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের সভা কক্ষে। রবিবার সন্ধ্যায় কেকের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং ছবিতে মালা পড়িয়ে ও পুষ্পার্ঘ প্রদান করে এবং মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, তৃণমূল যুব নেতা জাকির হোসেন, সহ অন্যান্য অতিথিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *