নিজস্ব সংবাদদাতা, মালদা :- ৫ ই জুন সন্ধ্যায় শতধারা ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বর্ষ পুর্তি উদযাপণ ২০২২ মালদা টাউনহল মঞ্চে অনুষ্ঠিত হয়। শতধারা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চঞ্চল মন্ডল জানান করোনা আবহে কয়েকজন যুবককে নিয়ে অসহায় মানুষের পাশে থাকার ব্রতী হয়ে কাজ শুরু করি। বর্তমানে সংস্থার পাসে উৎসাহ দিতে অনেকে দাঁড়িয়েছেন । সদ্য প্রয়াত বাচিকশিল্পী দুর্গাপদ কুন্ডুকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুভ সূচনা হয়। রবিবার সন্ধ্যায় টাউন হল মঞ্চে বক্তব্য রাখেন অধ্যাপক সুস্মিতা সোম, বিশিষ্ট বিজ্ঞানী দীপক নায়েক ,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি কে পি সিং, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মিডিয়াম ক্লাবের রক্তদান আন্দোলনের কর্মী আশিস সান্যাল বাগ, আয়োজক সংস্থার সহ-সভাপতি তন্ময় দেব, কোষাধক্ষ্য মনোজিৎ মজুমদার প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে হরিজন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া করোনা কালে মানুষের পাশে থেকে ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের নিরলস কাজ করে চলে ছিলেন তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়। ৮ জন সমাজসেবী বিনা পারিশ্রমিকে নিভৃতে মানুষের জনকল্যাণে কাজ করে চলেছেন তাদেরকেও মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। অনলাইন অংকন ,সঙ্গীত, নৃত্য প্রতিযোগিতার সফল প্রতিযোগিদের পুরষ্কার প্রদান করা হয়। সবুজ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসে সকলকে চারাগাছ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিন্দ্য শংকর দেবভুতি।
৫ ই জুন সন্ধ্যায় শতধারা ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বর্ষ পুর্তি উদযাপণ ২০২২ মালদা টাউনহল মঞ্চে অনুষ্ঠিত হয়।












Leave a Reply