নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে মহিলাদের শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ ইসলামপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বিশ্ব নবী হজরত মহম্মদ এর নামে কুরুচিকর মন্তব্য করার জন্য দেশজুড়ে চলছে প্রতিবাদের ঝড়। এমনকী বিদেশেও এর আঁচ ছড়িয়ে পড়েছে। নূপুর শর্মার অবিলম্বে শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতেই দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আজ পথে নেমেছে। কোথাও মিছিল করে আবার কোথাও শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ সভা করছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরে এক ভিন্ন চিত্র ধরা পড়ল। আজ বুধবার দুবরাজপুরের ইসলামপুর ডাঙ্গালপাড়ার মহিলারা নূপুর শর্মার শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতে পাড়াতেই মিছিল করে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানালেন। তারপর তাঁরা ইসলামপুর ফকির বাবার ময়দানে মিছিল শেষ করেন। মানোয়ারা বিবি নামে এক মহিলা জানান, আমরা মহিলারা মিলে আমাদের পাড়ায় ঘুরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করলাম। আমরা নূপুর শর্মার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং হজরত মহম্মদকে কটুক্তি করার তীব্র নিন্দা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *