একুশে জুলাই কে সামনে রেখে কাঁথি এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন, চলছে জোর প্রস্তুতি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা এলাকা জুড়ে আগামী একুশে জুলাইয়ের প্রস্তুতি ও দেওয়াল লিখন শুরু করল কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ একাধিক কাউন্সিলররা,এইদিন একুশে জুলাই নিয়ে তিনি বলেন প্রতিবছর একুশে জুলাই তার নিজের রেকর্ড ভাঙ্গে, তৃণমূলের কর্মীরা তারা সারা বছর অপেক্ষায় থাকে,এই দিনটি ধর্মতলায় গিয়ে শহীদ সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য,তিনি আরো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যুব আইকন সে কারণে ওই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে যা বার্তা দেবেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন তৃণমূলের দলীয় কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *