শুভ অন্নপ্রাশনে রক্তদান ও দেহদান “ছবি মালদহে ইংলিশ বাজার দক্ষিণ কৃষ্ণপল্লীর এলাকার চৌধুরী পরিবারের উদ্যোগে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বিবাহ বা অন্য কোন অনুষ্ঠানে দেখা গিয়েছে রক্তদান শিবির করতে এবারে ছবিটা একটু অন্য দেখা গিয়েছে শুভ অন্নপ্রাশনে রক্তদান ও দেহদান “ছবি মালদহে ইংলিশ বাজার দক্ষিণ কৃষ্ণপল্লীর এলাকার চৌধুরী পরিবারের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়,এদিন মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারে ছোট্ট ঋদ্ধিমান চৌধুরীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে, স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, ঋদ্ধিমানের পিতা নবকুমার চৌধুরী, পরিমল কুমার দাস জয়েন্ট বিডিও, দক্ষিণ দিনাজপুর,জেলার তপন এলাকার, শেফালী রায় চৌধুরী স্বাস্থ্যকর্মী, উৎপল দাস শিক্ষক, সহ পরিবারের ৯ জন রক্তবন্ধু রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সমাজকর্মী সুরজিৎ মন্ডল, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক এম হক প্রমুখ। চৌধুরী পরিবারের পক্ষ থেকে শুভ অন্নপ্রাশনে রক্তদান ও মরণোত্তর দেহদান করার জন্য ধন্যবাদ জানান ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডের জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয় এবং এহেন মহতি কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *