আবদুল হাই, বাঁকুড়াঃ গত ৩১ শে জুন বাঁকুড়া জেলার ইন্দাস থানার বনুকী গ্ৰামে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল চার বছরের শিশু সঞ্জয় হাঁসদার । যদিও এই মর্মান্তিক মৃত্যু ঘটনার পিছনে ছিল বাড়ির লোকের উদাসীনতা এবং কুসংস্কার তবুও নড়েচড়ে বসেছে বাঁকুড়া জেলা প্রশাসন।
জরুরী ভিত্তিতে গ্রাম্য এলাকায় স্বাস্থ্য পরিষেবার প্রথম ধাপ গ্রামীণ চিকিৎসকেরায় আর সেই সমস্ত চিকিৎসকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপযোগী পরামর্শ দিতে আজ ইন্দাস ব্লকের সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণ শিবির করলেন ইন্দাস ব্লক স্বাস্থ্য আধিকারিক সায়ন্তন মন্ডল।
আধুনিক চিকিৎসার সুফল যাতে গ্রামীণ মানুষ পায় তার জন্য
প্রজেক্টরের মাধ্যমে সাপে কামড়ালে কি কি লক্ষণ বোঝা যায় সেগুলো যেমন বোঝালেন তেমনি অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন অসুখের জন্য তাৎক্ষণিক ভাবে কিরকম পরিষেবা দেয়া যায় সেই বিষয়ে আলোচনা করলেন।
এই ধরনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পেরে খুশি ইন্দাস ব্লকের সমস্ত গ্রামীণ চিকিৎসকেরা।
ইন্দাস ব্লক স্বাস্থ্য আধিকারিক সায়ন্তন মন্ডলের পাঠশালায় ইন্দাস ব্লকের সমস্ত গ্রামীণ চিকিৎসকেরা।












Leave a Reply