সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় বাঁকুড়া পৌরসভা এলাকায় ৪ ই জুলাই তিনটি আরবান হেলথ সেন্টারের উদ্বোধন হলো।এগুলি হলো বাঁকুড়ার কান কাটা, রাজগ্রম এবং মিলন পল্লী তে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার , স্থানীয় কাউন্সিলর গণ এবং পৌরসভার আধিকারিক বৃন্দ। এই প্রসঙ্গে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, তিনি যখন বাঁকুড়া পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এর দায়িত্বে ছিলেন তখন রাজ্যের নগর উন্নয়ন দপ্তর থেকে ১০ টি আরবান হেলথ সেন্টারের অনুমোদন পান।
তার মধ্যে তিনটি র আজ উদ্বোধন হলো এবং কাজ শুরু হলো।
এই সব এলাকায় হেলথ সেন্টার হলে এলাকার মানুষ উপকৃত হবেন বলে সাধারণ স্থানীয় মানুষজনের অভিমত।
এই জন্য তাঁরা বাঁকুড়া পৌরসভা ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।












Leave a Reply