মুর্শিদাবাদ সুতি আহিরন ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ সুতি আহিরন ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। অটো- ট্রাক এবং মাঝে বাইকের ত্রিমুখী সঙ্ঘর্ষে মৃত্যু হলো দুজনের। জখম হয়েছেন আরো অন্তত পক্ষে ১০ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ।জখমদের উদ্ধার করে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে আহিরন ৩৪ নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থলে রয়েছে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় স্থানীয়রা। এদিকে শুধু দুজনের মৃত্যু নয়, বেশ কয়েকজনের পরিস্থিতি আশঙ্কাজনক বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *