আট মাস বেতন না পেয়েও কাজ করার পর কাজ হারিয়ে জেলা হাসপাতাল সুপারের দপ্তরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আট মাস বেতন না পেয়েও কাজ করার পর কাজ হারিয়ে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। করোনা কালে অস্থায়ীভাবে ডি গ্রুপের ৪৪ জন কর্মী নিয়োগ করেন। ওই কর্মীদের অভিযোগ যে গত ৮ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। তা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। গতকাল হসপিটাল সুপার জানিয়ে দিয়েছে আর কাজ করতে হবে না। তাই বৃহস্পতিবার হসপিটাল সুপারের রুমের সামনে বিক্ষোভ দেখাচ্ছি। তাদের আরো দাবি যে মেডিকেল কলেজে কাজ করার প্রতিশ্রুতি দিয়েই কাজে লাগিয়েছিল ওই সংস্থা। তারপর আজ কাজ হারিয়ে আমরা খাব কি। যদিও এই বিষয়ে কিছুই মন্তব্য করতে করেনি হসপিটাল সুপার। এই মুহূর্তে হাসপাতাল সুপারের রুম ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে অস্থায়ী কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *