ফের করোনার থাবা কোচবিহারে, আক্রান্ত ৩০।

মনিরুল হক, কোচবিহারঃ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশ তথা রাজ্যে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। বাদ যায় নি কোচবিহার জেলাও।
জেলা স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী জানা গেছে, ৩০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে কোচবিহারে। জেলায় মোট ১৩৮৭ জনের করোনা টেস্ট করানো হয়। তাঁদের মধ্যে আজ নতুন টেস্ট করা হয় ৩৫৫ জনের। ওই ৩৫৫ জনের মধ্যে জেলার বিভিন্ন মহকুমায় মোট ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। জেলা ৩০ জন সংক্রমন হওয়ায় সাধারণ মানুষকে করোনা নিয়ম মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তর।
এদিন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, জেলায় মোট ১৩৮৭ জনের নমুনা টেস্ট হয়। তার মধ্যে ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যে ৩০ জন সংক্রামিত হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জন কোচবিহার সদর, ২ জন তুফানগঞ্জ, ৮ জন মাথাভাঙ্গা, মেখলিগঞ্জে ১ জন ও ২ জন দিনহাটা মহকুমার বাসিন্দা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোচবিহার জেলায় মোট সংক্রামিত রয়েছেন ৩০ জন। তাই করোনা যাবতীয় নিয়ম মেনে সচেতন থাকার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *