সাঁকরাইল ব্লকের নেকড়াশুলিতে ২১ শে জুলাইয়ের সমর্থনে পদযাত্রায় জনজোয়ার।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেকড়া শুলি এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই এর সমর্থনে পদযাত্রা ও সভার আয়োজন করা হয়। ওই পদযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কোঅর্ডিনেটর তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা ও সাধারণ সম্পাদক সুমন সাহু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত সহ আরো অনেকে। একুশে জুলাই এর সমর্থনে পদযাত্রায় মানুষের উপস্থিত ছিল চোখে জল পড়ার মতো। ওই পদযাত্রা জন জোয়ারে পরিণত হয়েছিল ।মহিলাদের উপস্থিত ছিল ভালো। পদযাত্রার শেষে এক সভায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা তন্ময় ঘোষ বলেন একুশে জুলাই কলকাতার ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে ঝাড়গ্রাম জেলা থেকে হাজার হাজার মানুষ যাবেন যাই পদযাত্রা থেকে জানান দিচ্ছে। তিনি বলেন ধর্মতলার সমাবেশ জঙ্গলমহলের মানুষ ভরিয়ে দেবেন। জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জঙ্গলমহলের সর্বস্তরের মানুষ একুশে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সভায় যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জঙ্গলমহলের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন তা 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে । আগামী দিনেও জঙ্গলমহলের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। সেই সঙ্গে তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন । তিনি বলেন বাংলার উন্নয়ন ভালোভাবে মেনে নিতে পারেনি কেন্দ্রের শাসক দল বিজেপি। বাংলাকে জনমানষে হেয় করার জন্য বিজেপি চক্রান্ত শুরু করেছে। তাই একুশে জুলাই লক্ষ লক্ষ মানুষের সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিবেন। সেই বার্তা শোনার জন্য সারা রাজ্যের মানুষ ওই দিন সমবেত হবেন ধর্মতলা শহীদ স্মরণ সভায়। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছিল । মানুষ তাদের ভুল বুঝতে পেরে বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। ঝাড়গ্রাম জেলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তাই ঝাড়গ্রাম জেলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বারে বারে ঝাড়গ্রামে ছুটে এসেছেন ।যা এর আগে কোন মুখ্যমন্ত্রী আসেন নি। তাই তিনি একুশে জুলাই সর্বস্তরের মানুষকে কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভার শামিল হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *