নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে গৃহস্থ বাড়ির ভেতর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির তলা সংলগ্ন এলাকার একটি গৃহস্ত বাড়ির। বিষধর কালাচ সাপটিকে দেখামাত্রই খবর দেয় বনদপ্তরকে, যদিও পরবর্তীতে খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সহাকে। ওই রাতে উদ্ধারকারী অনুপম সাহা গিয়ে ওই গৃহস্থ বাড়ির ভেতর থেকে বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তা বন্দী করে। যদিও এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়, পাশাপাশি এলাকার প্রচুর মানুষের জমায়েত হয়। উদ্ধারকারী অনুপম সাহা জানান সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন তিনি।
গভীর রাতে গৃহস্থ বাড়ির ভেতর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ।












Leave a Reply