কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন,দেশ ও রাজ্যের সরকারের স্বজন পোষণ নীতি, মুক্ত চিন্তাকে দমন করবার জন্য আরএসএস ও বিজেপির অপচেষ্টার বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করলেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। বুধবার কোচবিহার সিপিআইএমের জেলা কার্যালয় থেকে একটি সুসজ্জিত মিছিল কোচবিহার হরিশপাল চৌপথীতে গিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়। প্রায় ঘন্টাখানেক এদিনের এই অবস্থান বিক্ষোভ করেন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা শিবানী পাল,সহ-সভাপতি মুধুছন্দা সেনগুপ্ত, জেলা সভাপতি শিখা আদিত্য সহ অন্যান্যরা।
তাঁদের দাবী,
এসএসসি নিয়োগ দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলো সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।












Leave a Reply