বিজেপির কৃষাণ মোর্চার সাংগঠনিক বৈঠক ও মন্ডল সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোচবিহারে।

মনিরুল হক, কোচবিহারঃ ভারতীয় জনতা কৃষাণ মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহারে। এদিন কোচবিহার জেলা বিজেপির সদর দপ্তরে ওই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কৃষাণ মোর্চার কোচবিহার জেলা কমিটির সভাপতি মুরালি কৃষ্ণ রায়, ভারতীয় জনতা কৃষাণ মোর্চার কোচবিহার জেলার সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বিজেপির কোচবিহার জেলার সম্পাদিকা মিনতি ঈশোর, কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপির যুব মোর্চা জেলা সভাপতি চন্দন নারায়ণ, কোচবিহার জেলার অফিস সেক্রেটারি বিমল সরকার সহ আরও অনেকে।
জানা গেছে, কোচবিহার জেলা বিজেপির কৃষাণ মোর্চার সাংগঠনিক বৈঠক ডাকা হয় জেলা কার্যালয়ে। সেখানে মুলত কৃষাণ মোর্চার সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কোচবিহার জেলার কৃষাণ মোর্চার ৪২ টা মন্ডল সভাপতি রয়েছে তাঁদের তিনটি ধাপে ৩৭ টা মণ্ডল কমিটি ঘোষণা করা হয়। আর সেই মণ্ডল কমিটিদের নিয়ে প্রথম বৈঠক ও নবনিযুক্ত কৃষাণ মোর্চার মন্ডল সভাপতিদের বিজেপির প্রতীক চিহ্ন যুক্ত ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিন এবিষয় নিয়ে ভারতীয় জনতা কৃষাণ মোর্চার কোচবিহার জেলা কমিটির সভাপতি মুরালি কৃষ্ণ রায় জানান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *