প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে,হলদিয়া পৌরসভা এবং হলদিয়া রিফাইনারীর যৌথ উদ্যোগে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উদ্বোধন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সোমবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া রিফাইনারী এবং হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মানের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের উদ্বোধন হলো সোমবার।হলদিয়ার পৌরপিতা সুধাংশু শেখর মন্ডল বলেন প্রায় শতাধিক বাস থাকবে এখানে,তৎসহ ড্রাইভার,এবং যাত্রীদের থাকার সুবাবস্থা থাকছে এই বাসস্ট্যান্ডে।৬ থেকে ৭ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে এই স্ট্যান্ড।এছাড়াও এখানে তৈরি হবে একটি রেস্টুরেন্ট,যেখানে যাত্রীরা খাওয়া দাওয়া ও করতে পারবেন,এবং সবচেয়ে বেশি উপকৃত হবেন ছোটখাটো দোকানদাররা, কেননা এই পরিসরে তাদের জীবিকা নির্বাহ করতে সুবিধে হবে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড পাকাপোক্ত করার দাবি ছিল স্থানীয়দের অবশেষে সেই দাবি পুরন হওয়ায় খুশি এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *