Gazole-এ পুকুর খননে উদ্ধার প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, চাঞ্চল্য এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মাটির নিচ থেকে প্রাচীনতম পাথরের মূর্তি উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো এলাকায়। জানা গিয়েছে মালদা জেলার গাজোলের ভালুক ডাঙ্গা গ্রামের চামার দীঘি পুকুর থেকে প্রাচীনতম কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার হয়েছে, এদিন বুধবার বেলা ১ টা নাগাদ। পুকুর মালিক জয়দেব রায় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভালুক ডাঙ্গা চামার দীঘি পুকুরের জল শুকিয়েছে। সেই পুকুরে জিসিবি দিয়ে মাটি খনন করার সময় পুকুরের নিচ থেকে উঠে আসে প্রাচীনতম একটি ২ ফিট কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এরপর সেই মূর্তিটি স্থানীয় বাসিন্দারা সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে পূজা-অর্চনা করেন। এরপর এই খবর গাজোল থানায় জানাজানি হতেই গাজোল থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই মাটির নিচ থেকে উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি নিয়ে আসে গাজোল থানায়। স্থানীয়রা জানিয়েছেন সেই পুকুরের তলে জিসিপি দিয়ে মাটি খনন করতে গিয়ে সেখানে দেখা গিয়েছে একটি কাঠের বাক্স ছিল তাদের ধারণা সেই কাঠের বাক্সের মধ্যেই ছিল সেই প্রাচীনতম পুষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি। এছাড়া পাশাপাশি দেখা গিয়েছে, প্রাচীনতম গড়িয়া ইটের গাঁথনি করা রয়েছে পুকুরের তলদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *