ঝোরহাট এলাকায় একুশে জুলাই এর সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হলেন হাওড়া সদর কেন্দ্রের সাংসদ প্রসন ব্যানার্জি ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ঝোড়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেস ও জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে একুশে জুলাই এর সমাবেশের সমর্থনে সভা অনুষ্ঠিত হলো আর এস ক্লাবে। এই সভায় উপস্থিত হয়েছিলেন ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ, হাওড়া সদরে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতির সেনাপতি, উপপ্রধান রুপম সাধুখ, সমিতির সদস্য অচিন্ত্য দাস সহ ঝোরহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। দীর্ঘক্ষণ রাজনৈতিক বক্তব্য চলে তৎকালীন বামফ্রন্টের আমলে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই সকল পুরনো ইতিহাস রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *