মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হল তিন বাইক চালক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর কাঁটাদাড়া মোড় এলাকায়। ঘটনার পর পরই উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয়; ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে। আহতদের নাম নাজবুল ইসলাম ও ইন্তাজ খান। তাদের বাড়ি ডোমকল এবং ভাতশালা এলাকায় এবং আরেক আহতের নাম দেলুয়ার হোসেন। তার বাড়ি জলঙ্গীর মধুবোনা এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায়, ডোমকল থেকে দুজনে মিলে বাইকে চেপে করিমপুরের দিকে যাচ্ছিল এবং অপরজন মধুবোনা এলাকা থেকে ডোমকল আসছিল। কাঁটাদাড়া মোড় এলাকা আসতেই নিয়ন্ত্রন হারিয়ে সজোরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ছিটকে পড়ে গুরতর আহত হয়ে পড়েন বাইকে থাকা তিনজনেই। স্থানীয়রা দূর্ঘটনার আওয়াজ শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে আসে ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধিন বলে খবর।
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হল তিন বাইক চালক।












Leave a Reply