চিকিৎসার গাফিলতিতে মৃত্যু এক প্রসূতির।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রের খবর, মৃত ওই প্রসূতির নাম বাসন্তী কোরা। বয়স ২৭ বছর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ বাসন্তী কোরাকে ডেলিভারি এর জন্য অপারেশন করেন কর্তব্যরত চিকিৎসকেরা। অপারেশন ভালো ভাবে সম্পূর্ণ হওয়ার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, বাসন্তীদেবীর শারীরিক অবস্থার অবণতির কথা দায়িত্বে থাকা নার্সদের জানানোর পরেও কেউ কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। তার কিছুক্ষন পর বাসন্তীদেবীকে ডাক্তার দেখতে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় মৃতের প্রতিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *