নতুন জয় বাংলা গানের ভিডিও এ্যালবামে গান গাইলেন ময়নার রুপম দরবার ও হাওড়ার সায়ন ভট্যাচার্য্যা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে ছেলের জন্ম দিনে মা বেসলেট উপহার দিলেন। আর তাতেই উদ্বুদ্ধ হয়ে গান লিখে গানের ভিডিও এ্যালবাম তৈরী করে নেট দুনিয়ায় ঝড় তুললেন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার রুপম দরবার ও হাওড়ার সায়ন ভট্যাচার্য্যা। মৌমিতা মুখার্জী ও সায়ন ভট্টাচাৰ্য দুজনে জুটি বেঁধে গাইলেন গান আর শুটিং হলো পূর্ব মেদিনীপুর ও হাওড়ার জেলার বিভিন্ন প্রান্তে। ছয় মাস ধরে বিভিন্ন জায়গায় গানের অডিও ও ভিডিও শুটিং হয়। গানের সুর দিয়েছেন সায়ন ও তাঁর স্ত্রী ছন্দা ভট্যাচার্য্যা। তাদের এই জয় বাংলা ভিডিও গানের এ্যালবাম মুখ্যমন্ত্রীর কাজের অনুপ্রেরণা ও উন্নয়ন মুখী ও সেবা মূলক প্রকল্প গুলো কে গানের ও ভিডিও মাধ্যমে জনমানসে তুলে ধরতে ধরায় মূল লক্ষ্য জয় বাংলা টিমের।জয় বাংলা এলবাম টিমের ইচ্ছে মুখ্যমন্ত্রী নিজে গান টি শুনে তাদের আশীর্বাদ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *