স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়েই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলো ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুর, কুচবিহার সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টির দেখা মেলায় বিগত কয়েকদিন ধরে তীব্র দাবদাহা থেকে কিছুটা হলেও স্বস্তি জেলাবাসি। তবে আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী ধীরে ধীরে তাপমাত্রা বারুদ জানতে শুরু করেছে জলপাইগুড়ি তে।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *