দিনহাটায় জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি, মৃত এক।

দিনহাটা, ২৬ জুলাইঃ জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি বিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিকারপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। ঘটনার ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
সাহেবগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, গুলি বিদ্ধ হয়ে মৃত ব্যক্তির নাম মমিনুল সরকার। এদিকে গুলি চালানোয় অভিযুক্ত বাপ্পা হোসেন ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করেছে জানা গিয়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, সাহেবগঞ্জ থানার পুলিশ খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। জমি বিবাদের জেড়েই ওই ঘটনা। কেন গুলি চলল তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *