স্থায়ীকরন ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা আইসিডিএস আধিকারিকের কাছে স্মারকলিপি দিল সারা ভারত আইসিডিএস কর্মীরা।

কোচবিহার, ২৬ জুলাইঃ স্থায়ীকরন ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা আইসিডিএস আধিকারিকের কাছে স্মারকলিপি দিল সারা ভারত আইসিডিএস কর্মীরা। এদিন কোচবিহার সাগরদিঘী এলাকা সংলগ্ন জেলা প্রকল্প আধিকারিকের কাছে। এদিন তারা কোচবিহার জেলা সিপিআইএমের সদর দপ্তর থেকে মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রকল্প আধিকারিকের দপ্তরে আসেন। পরে সংগঠনের কয়েকজন প্রতিনিধি নিয়ে গিয়ে প্রকল্প আধিকারিকের কাছে স্মারক লিপি দেন তারা।
জানা গেছে, ২৬ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত দিল্লিতে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ চলছে। তারেই সমর্থনে আজ সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও ওই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *