বাঁকুড়ার ছাতনায় বামপন্থী দের চোর ধরো, জেল ভরো।

সুদীপ সেন, বাঁকুড়া:- সারা রাজ্য জুড়ে পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নানা দুর্নীতি এবং টেট ,এস,এস,সি কেলেঙ্কারির বিরুদ্ধে রাস্তায় সক্রিয় আন্দোলনে বাম ছাত্র, যুব ,মহিলা সহ মূল দলীয় সংগঠন।

চোর ধরো, জেল ভরো এবং ৩১ জুলাই ছাতনার বামপন্থী কর্মী অনির্বাণ সেন ও বিশ্বনাথ সাহানা এর ওপর আক্রমণের প্রতিবাদে বুধবার কামারকুলি থেকে বার বাকড়া পর্যন্ত মিছিল ও পথ সভা সংগঠিত হলো।

এই পথ সভায় উপস্থিত ছিলেন সিপিআই (এম) রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জী।
তিনি তাঁর বক্তব্যে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন।
এই প্রসঙ্গে তিনি সমস্ত কর্মী, সমর্থকদের একত্রিত হয়ে লড়াইয়ের কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *