বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশাকর্মীদের কর্মবিরতির ডাক বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

আবদুল হাই, বাঁকুড়াঃ-দীর্ঘদিন ধরে দাবি আন্দোলন চালিয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় আজ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের আশাকর্মীরা কর্মবিরতির ডাক দিলেন।এদিন বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ অবস্থান করে আশাকর্মীরা।আশাকর্মী ইউনিয়নের এক কর্মী সাংবাদিকদের সামনে ক্যামেরায় মুখোমুখি হয়ে জানান,ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছি । আমাদের নিয়ে অতিরিক্ত কাজ করিয়ে সঠিক মূল্য দিচ্ছে না।৪৫০০ বেতন আর এই সামান্য বেতনে আমাদের সংসার চলে না। আমাদের বেতন বাড়াতে হবে। সরকার আমাদের আন্দোলনে নামতে বাধ্য করেছে।এর আগেও অনেকবার আন্দোলনে নেমেছি সরকার আমাদের কথায় কোন কর্ণপাত করেনি।বার বার আশ্বাস দিচ্ছেন কিন্তু কোন কাজের কাজ করছেন না। তাই আমরা কর্মবিরতির ডাকের পথ বেছে নিতে বাধ্য হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *