কোচবিহার, ৫ আগস্টঃ ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুজাফফর আহমেদ অর্থাৎ কাকাবাবু ১৩৪ তম জন্ম দিবস পালন করল সিপিআইএম। শুক্রবার দেওয়ানহাট সিপিআইএম পার্টি অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির প্রবীণ নেতা চানবর মিয়া, সিপিআইএম কোচবিহার জেলা কমিটির সদস্য নীরারঞ্জন দাস ও সিপিআইএম নেতা সমীর দে এবং অন্যান্য নেতৃত্ব।
জানা গেছে, মুজফ্ফর আহমদ ১৮৮৯ সালের ৫ ই আগস্ট বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপের মুসাপুর গ্রামে এক দরিদ্র কিন্তু অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরে ১৯১৬ সাল থেকে মুজফ্ফর আহমেদ বন্ধুদের সাথে বিভিন্ন রাজনৈতিক আলোচনা,সভা-সেমিনার-মিছিল যোগদান প্রভৃতি শুরু করেন। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার অনুষ্ঠিত আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। ১৯২০ সালে বঙ্গীয় খেলাফত কমিটির সদস্য মনোনিত হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ১৯২০ সালের শুরুতে তিনি সিদ্ধান্ত নেন যে রাজনীতিই হবে তার জীবনের মূল পেশা। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। ১৯৬৪ সালে পার্টি ভাগ হলে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সাথে যুক্ত হন। ৪০ বছর ধরে ভারতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য,ন্যাশনাল বুক এজেন্সির একজন প্রধান সংগঠক ছিলেন। গণশক্তি প্রিন্টার্স প্রেস তিনিই গড়ে তোলেন। ‘কাকাবাবু’ নামে তিনি কর্মী ও নেতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। মুজফ্ফর আহমদ ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত এবং বঙ্গে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই মুজফফর আহমেদের ১৩৪ তম জন্মদিন আজ। সারা দেশের সাথে আজ কোচবিহারের দেওয়ানহাটে পালিত হল তাঁর জন্মদিন।
মুজাফফর আহমেদ ১৩৪ তম জন্ম দিবস পালন করল সিপিআইএম।












Leave a Reply