নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়নের ডাকে আগামী ১০ই আগস্ট দেশব্যাপী হতে চলেছে ডাক ধর্মঘট। ডাক ধর্মঘটের সমর্থনে আজ রানাঘাটে মিছিল সংগঠিত করলো সারা ভারত ডাক-কর্মচারী ইউনিয়নের নদীয়া দক্ষিণ বিভাগ। ডাক দপ্তরের বেসরকারীকরণ ও আমনতকারীদের প্রায় 11 লক্ষ কোটি টাকার সম্পদ বেসরকারী হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আজকের এই মিছিল। সাধারণ মানুষের সঞ্চিত অর্থের নিরাপত্তা। কর্মচারীদের নিরাপত্তা। এজেন্টের কর্মসংস্থানের নিরাপত্তা। সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে এই সমস্ত দাবিতে রানাঘাটে আজকের মিছিল এই সংগটিত হয়।ডাক কর্মচারীদের এই মিছিল রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
ধর্মঘটের সমর্থনে আজ রানাঘাটে মিছিল সংগঠিত করলো সারা ভারত ডাক-কর্মচারী ইউনিয়নের নদীয়া দক্ষিণ বিভাগ।












Leave a Reply