ভারত বর্ষ জুড়ে ইটভাটা বন্ধের ডাক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– সারাদেশ জুড়ে ইটভাটা বন্ধের ডাক অল ইন্ডিয়া ব্রিক অ্যান্ড টাইল ফেডারেশনের। আগামী ২০২২ ও ২০২৩ মরশুমে দেশ জুড়ে ইটভাটা বন্ধের ডাক দিলো ইন্ডিয়া ব্রিক অ্যান্ড টাইল ম্যানুফ্যাকচার্স ফেডারেশনের। শ্রম নীবির মাটি নির্মিত ইট শিল্পের বিরুদ্ধে লাগাতার সরকারি ষড়যন্ত্র ব্যর্থ করতে সারাদেশে পালিত হতে চলেছে ইটভাটা ধর্মঘট। জিএসটি বৃদ্ধি, কয়লার দাম বৃদ্ধি, শ্রমিক চুক্তির উপর অতিরিক্ত জিএসটি বসানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নামে ইট শিল্পের উপর শুধু আইনি জুলুম হওয়ার জন্য ধর্মঘটের রাস্তা বেছে নিল তারা। ইট শিল্পের বিরুদ্ধে লাগাতার বৈষম্য তৈরি করে শ্রমনীবিড় এই শিল্পকে বন্ধ করার অপচেষ্টা দূরীভূত করার জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে ইটভাটা সংগঠন বলে জানা গিয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মহিশাদালে একটি বেসরকারি প্রেক্ষা গৃহে তাম্রলিপি ব্রিকস মেনুফেকচারাস অনার্স এসোসিয়েশান সংগঠণের কনভেনশন অনুষ্টিত হয়। সেখানে রাজ্য ও কেন্দ্রের সংগঠণের নেতৃত্ব অংশ গ্রহণ করেন। তাদের দাবি সরকার তাদের কোনো দাবি মানছে না। তাই তারা বাধ্য হয়ে এই বনধের পথে যেতে বাধ্য হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *