৮১ তম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ইন্দাস মহাবিদ্যালয়ে পালিত হল।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ২২শে শ্রাবণ ৮১ তম রবীন্দ্র প্রয়াণ দিবস। মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা ভারাক্রান্ত হৃদয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হল।কবি গুরুর প্রয়াণ দিবসে তার কবিতা, গান এবং কবির অন্যন্ত সৃষ্টি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে পালিত হল বাইশে শ্রাবণ।ইন্দাস মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে একটি সুন্দর স্মরণসভার আয়োজন করা হয়েছিল- টাইটেল “২২ শে রবি, মর্মে রবি”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. উদয় চাঁদ সাহা , বিভাগের অধ্যাপক সবিনয় মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ সহ ছাত্র ও ছাত্রীরা আবেগঘন পরিমন্ডলে কবিকে স্মরণ করলেন এবং শ্রদ্ধা জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *