অনাথ ও নিরাশ্রয় শিশুদের নিয়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- অনাথ ও নিরাশ্রয় শিশুদের নিয়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে। আজ হোটেল সেন্ট্রাল রেসিডেন্সি অ্যান্ড ব্যাংকুয়েডের উদ্যোগে কোচবিহার শহরের ভবানী সিনেমা হল সংলগ্ন এলাকায় ওই রাখি উৎসব হয়। এদিন সেখানে বেশ কিছু অনাথ আশ্রম থেকে বাচ্ছাদের নিয়ে এসে রাখি উৎসব পালন করা হয়।
জানা গেছে, কোচবিহার ঘুঘুমারি নিরাশ্রয় সেবা ভবনের যে অনাথ শিশুরা রয়েছে তাঁদের নিয়ে এসে সেই আশ্রয়হীন শিশুদের রাখি পরিয়ে উৎসব পালন করছি। ওই শিশুদের ছোট থেকে বড় হওয়া বা যদি কিছু সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমরা তাঁদের সাহায্য করবো বলে জানান হোটেল সেন্ট্রাল রেসিডেন্সি অ্যান্ড ব্যাংকুয়েডের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *