কোচবিহার, ১২ আগস্টঃ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হওয়ার পর কোচবিহারের প্রাণের দেবতা মদনমোহন দেবের কাছে পূজো দিতে আসেন উদয়ন গুহ। এদিন কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারবাসীর জন্য মঙ্গল কামনা করেন। এদিন মদনমোহন বাড়িতে পুজো দেওয়ার সময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ আরও অনেকে।
জানা গছে, এদিন সকাল বেলা মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দলের কার্যকর্তাদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি। পাশাপাশি কোচবিহারেবাসি যাতে মঙ্গল হয় এবং আগামী দিনে যাতে জেলার সাধারণ মানুষ ভালো থাকে সুস্থ থাকে, আমরা যেন এগিয়ে যাতে পারি। তাই কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দেওয়া। এটা কোন ব্যক্তির পুজো নয় এটা সবার পুজো বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারবাসীর জন্য মঙ্গল কামনা উদয়ন গুহের।












Leave a Reply