বিএসএফ জওয়ানদের রাখি পড়ালেন বিজেপির মহিলা কর্মীরা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: মহিলা কর্মী সমর্থকদের সাথে নিয়ে রাখিবন্ধন উৎসব পালন করতে বিএসএফ ক্যাম্পে হাজির হলেন কোচবিহারের বিজেপি বিধায়করা। এদিন কোচবিহার দক্ষিন কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এবং নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীর নেতৃত্বে বিজেপি মহিলা কর্মীরা তল্লিগুড়ি বিএসএফ ক্যাম্পে হাজির হন। সেখানে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পড়িয়ে মিষ্টি মুখ করানো হয়।

জানা গেছে, সীমান্তে পাহারার নিযুক্ত এই বিএসএফ জওয়ানরা একদিকে যেমন দেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলেছেন। তেমনি দেশের ভিতরে থাকা সাধারন মানুষ তাঁদের জন্য নিশ্চিতে জীবন যাপন করতে পাচ্ছেন। তাই সীমান্ত পাহাড় কাজে নিযুক্ত এই বীর জওয়ানদের হাতে রাখি পড়িয়ে ভ্রাতৃত্ববোধ গড়ে তুললেন বিজেপির ওই মহিলা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *